খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 5শে পৌষ ১৪৩০ | ১৯ই ডিসেম্বর ২০২৩ | 1148 Dhu al-Hijjah 5
খোকসা প্রতিনিধি ॥ খোকসায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলায় পুরুষ শুন্য পরিবার, কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামেরবাড়ি জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ একজন আহত হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানাযায়, বাপ দাদার পৈত্রিক সম্পত্তির জমিজমা ভাগাভাগি করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ দ্বন্দ্বের সৃষ্টি হয় এ ঘটনার সত্যতা জানতে গেলে মৃত মতলব শেখের ছেলে আব্দুল রব শেখ বলেন, পৈত্রিক সম্পত্তির জমি আমার ভাই আব্দুল মমিন শেখ জোরপূর্বক দখল করে রেখেছে। তবে ১২ শতক জমির মধ্যে ৯ শতকের উপর বাড়ি ও তিন শতক জমি জোরপূর্বক দখল করে আমার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।

এখন অন্যের জমির আইলের উপর দিয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। আমার নিজের ক্রয়কৃত জমির উপরে আমার ছেলে রকি সেখ (২৭) চাষ করতে গেলে আমার ভাই আব্দুল মমিন শেখ (৫৫) তাকে বাধা প্রদান করে এবং তার হাতে থাকা কোঁদাল দিয়ে রকিকে আঘাত করে, ঘটনার এক পর্যায়ে আব্দুল মমিন শেখ মাটিতে পড়ে গেলে তার কপাল কেটে যায় এ নিয়ে গত ১২ ডিসেম্বর তিনি খোকসা হাসপাতালে ভর্তি হয় ছেলে ও আমার নামে ৩৪৭/ ১১৪/ ৩০৭/ ৩২৬/৩২৩ /৫০৬ ধারায় মিথ্যা মামলা দায়ের করেন, মাললা নং ০৫। আমি জামিনে ছাড়া পেলেও ছেলে রকি আটক রয়েছে।

তারা বর্তমানে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে ও আমার বাড়িঘর ভাঙচুর করে নগদ ২ লক্ষ টাকা, ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে এবং তাদের ভয়-ভীতিতে আমরা এখন বাড়ি ছাড়া। এ ঘটনা সত্যতা জানতে গেলে আব্দুল মমিন শেখ আ.রবের বাড়িঘর ভাঙচুর ও প্রাণে মেরে ফেলার কথা অস্বীকার করেন। তিনি বলেন মাঠে যে জমিটি চাষ করতে গিয়েছিল রকি, তার ৭ শতক জমির মধ্যে দেড় শতক জমি নিয়ে আমাকে মারধর করেছে, এবং তাদের জমি সমানভাবে বন্টন করা হয়েছে। যতোটুকু জায়গা তারা পাবে সেগুলো আমি তাদের ফেরত দিব।
আরও দেখুন: