খোকসায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বনায়ন সৃষ্টি ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এডিসি (রাজস্ব) আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দোস্তদার হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আজ প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্থানে ৪০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলাব্যাপী ১০ হাজার গাছ রোপণ করব। গাছগুলো বড় হলে এর ফুল ও ছায়া এখানে আগত দর্শনার্থীদের প্রফুল্লতা আরো বাড়িয়ে দিবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।