গলায় ফাঁস দিয়ে তরুণ অভিনেতার আত্মহত্যা

বিনোদন জগতে আবারও নেমে এসেছে শোকের ছায়া। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তরুণ মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদ। মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ২৪ অক্টোবর রাত দেড়টার দিকে পুনের নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা দেখতে পান সচিন সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।