গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে তরুণীসহ গ্রেপ্তার ১৩

গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা নামের আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান ওসি।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।