গুচ্ছের অধিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

গুচ্ছের অধিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

 

ইবি প্রতিনিধি ॥ সমন্বিত গুচ্ছভুক্ত ২৪টি বিজ্ঞান ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) দুপুর ১২টা থেকে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

 

গতকাল বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থীদের বুধবার (৫ জুন) দুপুর ১২ টা হতে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমা দিতে হবে।

 

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টা হতে আগামী শনিবার (৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে ভর্তিচ্ছুদের এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র এ-ফোর সাইজের খামের উপর শিক্ষার্থীর নাম ও জিএসটি রোল স্পষ্টাক্ষরে লিখে জমা দিতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।