গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে: রাশেদ খাঁন

গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ বলে দাবি তার।

রবিবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে।

যাদের গ্রেপ্তার করছে অধিকাংশই সাধারণ মানুষ। আমাদের দলের একজন সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে, পেশায় সে একজন ভ্যানচালক। আমাদের এক ছাত্রনেতার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। প্রতিটি হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে। গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা সব পলাতক। যাদের ধরা হয়েছে এদের অধিকাংশ নিরীহ মানুষ। চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে কাদেরকে সন্তুষ্টি করতে এই গণগ্রেপ্তার?

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ। গোপালগঞ্জকে স্বাভাবিক করা আমাদের দায়িত্ব। কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেবে। এই ক্ষোভ থেকে তারা বাঁচার জন্য সশস্ত্র হয়ে ওঠতে পারে। সেটা কিন্তু দেশের জন্য ভালো নয়। আমি পুলিশকে বলব- হাসিনার আমলের মতো হয়েন না। বেশি বেশি গ্রেপ্তার দেখিয়ে সরকার বা কোনো দলের নেতাদের খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন। নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।