খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫
চট্টগ্রামে ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পুলিশের এসআই শাহিন ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ কেলেঙ্কারির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এসআই শাহিন ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এসআই শাহিন ভূঁইয়া চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিনকে আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। পরে তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিন করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ