চট্টগ্রামে ব্যাংক ম্যানেজার প্রিয়াঙ্কা দত্ত’র ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রামের জিইসি এলাকার একটি পার্লারের বাথরুম থেকে প্রিয়াঙ্কা দত্ত (৩৫) নামে এক ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি ব্যাংকের জিইসি শাখার ম্যানেজার ছিলেন।

রবিবার দুপুরে পার্লারের কর্মচারীরা বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা প্রিয়াঙ্কাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এরপর লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রিয়াঙ্কার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, এটি সুইসাইড নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়াঙ্কার স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।