চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা দক্ষভাবে বন্দর পরিচালনা করছি, তবে আন্তর্জাতিক পরিসরে প্রবেশের জন্য একটি আন্তর্জাতিক অপারেটর জরুরি।’ তিনি আরও বলেন, ‘এতে বন্দর পরিচালনায় দক্ষতা আরও বাড়বে এবং দেশ বৈশ্বিক অঙ্গনে প্রবেশ করতে পারবে।’

পরিদর্শনে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) কর্মকর্তারা।

৭ জুলাই এনসিটি পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য সিডিডিএলকে দেওয়া হয়, যা এর আগে পরিচালনা করত সাইফ পাওয়ারটেক লিমিটেড। সরকারের পক্ষ থেকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছে।

উপদেষ্টা জানান, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং ৩০ শতাংশ বেড়েছে এবং জাহাজের গড় অবস্থান ১০ ঘণ্টা কমেছে। বন্দরের মাশুল বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একক সিদ্ধান্ত নয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ, এটি আমাদের হাতেই থাকবে। অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।