চোখে লাইট মারায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় একদল দুর্বৃত্ত চোখে লাইট মারার প্রতিবাদ করার পর বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে। হামলার ঘটনা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে ঘটেছে।

হামলায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধার ছেলে শেখ মিরানকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ছেলে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিদান শেখ (১৬) আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মিরান শেখের বড় বোন খাদিজা বেগম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে এসে ঘরের গেট ভাঙতে থাকে। মিরান শেখ তখন বাড়িতে ছিলেন না। হঠাৎ বাড়িতে এসে তিনি ঘটনা দেখে দুর্বৃত্তদের চ্যালেঞ্জ করেন।

এরপর দুর্বৃত্তরা মিরানকে কুপিয়ে গুরুতর জখম করে। মিরানের চিৎকারে তার দুই ছেলে, ভাতিজা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরকেও আক্রমণ করে। পরে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী দলের এক সদস্য রানা মুন্সিকে (২৮) আটক করে পুলিশে দেয়। তার বাড়ি পাশের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের নাওডুবি গ্রামে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, হামলাকারীদের সঙ্গে ওই এলাকার অন্য কারো বিরোধ রয়েছে। হামলাকারীরা মিরান শেখের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার চোখে লাইট মারে। লাইট মারাকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে মিরানকে কুপিয়ে জখম করা হয়। মিরানের ছেলে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।