চ্যাম্পিয়ন হয়েই প্রতিশোধ নিল ব্রাজিল

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে লাতিন আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল ও আর্জেন্টিনা। শিরোপা জিততে হলে ম্যাচ জেতার কোনো বিকল্প ছিলো না। ‍তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনার তুলনায় কিছুটা সহজ সমীকরণে দাঁড়িয়ে ছিলো ব্রাজিল।

আর্জেন্টিনা ম্যাচের আগে চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিলের যুবারা। শিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে উল্টো ৩-২ গোলের ব্যবধানে হেরে বসেছে ক্লদিও এচেভেরির দল। ফলে ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে অনেকটা হেসেখেলেই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।

চূড়ান্ত পর্বে ৫ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ আর আর্জেন্টিনার ১০। তাই এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল আলবিসেলেস্তাদের। অপরদিকে কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। তবে হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় আর প্যারাগুয়ে টুর্নামেন্টটা শেষ করল চারে থেকে।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে। ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‍(‍+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।

অন্যদিকে ব্রাজিল-চিলি ম্যাচের পর কিছুক্ষণ পর একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে এই ম্যাচে জয় তো দরকার ছিলই, অন্তত ৪ গোলের ব্যবধানও নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু কঠিন সেই সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পারেনি আর্জেন্টিনা।

ফলে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮বার আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত। হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হত গোল গড়ে। তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা।

এর আগে গ্রুপ পর্বের প্রথম দেখায় ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল আলবিসেলেস্তেরা। পরে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় দ্বিতীয় দফা মুখোমুখি হয় আর্জেন্টিনা-ব্রাজিল। প্রতিশোধ ওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান ‍যুবারা। তবে চিলির বিপক্ষে জিতে আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে ঠিকি প্রতিশোধ নিয়ে নিল তারা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।