ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল

25 fay 6 2 24 ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ ও রাকিবুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে  সন্ত্রাসীদের  বর্বরোচিত হামলার প্রতিবাদে মিরপুর উপজেলা ছাত্রলীগ এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর পুরাতন বাজারের ঈগল চত্বরে এসে শেষ হয় এবং পরে সেখানে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাজিব ইসলাম,মোঃ সাকিবুল ইসলাম,বিপ্লব আলী,হাসিবুল ইসলাম সানি, ইমরান হোসেন, মোঃ আশিকুর রহমান,সঞ্জিব আলী, মোঃ রাজিব আলী, মোঃ রাশেদ উদ্দিন বাপ্পী,রনি ইসলাম,,মোঃ রাশেদ আলী, আজমির হোসেন আসিফ, কাজল হোসেন, শিজন আহমেদ, সাজেদুল কবির শিশির, সুমন আহম্মেদ, তুষার আলী, ফয়সাল আহমেদ, মোঃ হাসানুর রহমান, মোঃ সাইমুম চৌধুরী, মোঃ ইনজামুল হক শিশির, তুষার আহমেদ সাদী মোহাম্মদ হামীম, ইয়াদুল হক পাপ্পু, মিলন হোসেন, মোঃ মুজাহিদ আল জুরায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সজিবুর রহমান, মোজাম্মেল হক জিসান, জুবায়ের আল জীম, ফেরদৌস রহমান শুভ, মেহেদী হাসান চৌধুরী এবং রুবায়েত হোসেন প্লাবন সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ৪ ফেব্র“য়ারী সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ ও রাকিবুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসীদের  বর্বরোচিত হামলা করে। বর্তমানে এঘটনায় গুরতর আহত ৩জন চিকিৎসারত আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।