জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আ’ত্মহ’ত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাবিব রিয়াদ গাইবান্ধার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষ খেয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। তার মৃত্যুর খবরে সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

সহপাঠীদের একজন জানান, প্রায় এক বছর আগে রিয়াদ কোনো ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যান। এরপর থেকে তিনি বিভাগের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।এমনকি বন্ধুরাও তার খোঁজ জানতে পারেননি।

আরও একজন বলেন, “রিয়াদ সব সময় একা চলত। ক্লাসেও নীরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেকদিন ধরেই সে সবার থেকে দূরে ছিল।”

 

হাবিব রিয়াদের আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকার বিষয়টি অনেকে মানসিক চাপে ভোগার কারণ হিসেবে দেখছেন। 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।