জাতীয় দলে সাকিবের ফেরা প্রসঙ্গে কিছু জানেন না বিসিবি সভাপতি

গত বছরের ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের অন্য এমপি-মন্ত্রীদের মতো বিপাকে পড়েছেন সাকিব আল হাসানও।

সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দেশে ফেরেননি তিনি। যার ফলে ভারতের বিপক্ষে গত বছরের আগস্টে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার।

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবের দলে ফেরা নিয়ে আমি কোনো তথ্য জানি না। সাধারণত এমন কিছু ঘটলে তা বোর্ডে আলোচনা হয়। অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘বোর্ডে এখনও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমরা ক্রিকেটের বাইরের আলোচনা তেমন করছি না। এসব আলোচনা বিগত দুই বছর ধরেই চলছে। তথ্যটি গুজব কি না তা আমি জানি না। আমি তো বোর্ডের সভাপতি, সেই হিসেবে আমার জানা নেই।’

এর আগে শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এখানে দ্বিতীয় কারও নাম নেই। তার জন্য সবসময় দরজা খোলা। বিষয়টি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগে কীভাবে হয়েছে জানি না, তবে এখন বোর্ড সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর। তারা বিষয়টি দেখবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।