জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বায়ক আব্দুল হান্নান মাসউদ বলেন,  ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।

সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা জানান।

হান্নান মাসউদ বলেন, ‘ যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

হান্নান বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে।

তিনি আরও বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।’

পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এ ধরনের সমস্যা আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
আমরা এমন পরিস্থিতিতে আমাদের দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।