খোকসা প্রতিনিধি ॥ খোকসায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ, কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রবাসী পল্লী এলাকায় হাইওয়ে সড়কের জায়গা জোরপূর্বক দখল করে বিল্ডিংয়ের সিঁড়ি ঘর মেরামতের অভিযোগ উঠেছে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিককাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.তমিজউদদীন সেখের ছেলে আ. হামিদ (৫৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খোকসায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ
এতে গুরুতর অসুস্থ অবস্থায় ৫ জন খোকসা হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলেন, খোকসা চরপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে মো.আব্দুল করিম (৬২), আ. করিমের ছেলে রাকিবুল ইসলাম সজীব (৩২), বাপ্পি বিশ্বাস সাম্মু (১৭) এবং রাব্বি ইসলাম (২০)। এ ঘটনায় আহত আব্দুল করিম বলেন, আমার জমির সীমানায় হাইওয়ে সড়কে সরকারি জায়গা।
এলাকার প্রভাবশালী মুক্তিযোদ্ধা তমিজউদদীন ও তার ছেলে আব্দুল হামিদ জোরপূর্বক সরকারি জায়গাটি দখল করে সিঁড়ি ঘর নির্মাণ করছে। এক বছর আগে ইউএনও অফিস বরাবর অভিযোগ প্রদান করলে ওইখানে দুপক্ষের দখলের নিষেধাজ্ঞা থাকলেও তারা জাইগাটি দখল করে নেয়। আমি বাধা প্রদান করতে আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে।

আমার চিৎকার শুনে আমার সন্তানেরা আমাকে রক্ষা করতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল হামিদ বলেন, আমার জমির সীমানা রোডস ইন হাইওয়ে সড়কের সাথে। আমার বিল্ডিং থেকে সড়কে ওঠার রাস্তা নির্মাণে বাধা প্রদান করেন। তবে আব্দুল করিম আমাদের সাথে অহেতুক দ্বন্দ্ব সৃষ্টি করছে। মারপিটের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন উনারাই বাপ ছেলেরা মিলে আমাদের উপরই হামলা চালিয়েছে। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন, দুপক্ষেই থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে আইন-অনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন:




