ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

fay 10 25 1 24 ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

চঞ্চল মাহমুদ ॥ ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রাম থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  বুধবার সকালে বেতাইচন্ডিপুর পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটককৃত হলেন-গান্না পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুস আলীর জামাই তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৮)। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একতারপুর কারীগরপাড়া এলাকার মৃত. হায়দার আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গান্না গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার বেতাইচন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় তারিকুল ইসলাম ওরফে তারেক নামের এক জনকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৯ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে একটি সাঁজা ওয়ারেন্ট রয়েছে, যাহার নং-মাগুরা জিআর-২৯/০৯।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।