টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। পুঁজি মাত্র ১৭৩ রানের। সিলেট টেস্ট জিততে হলে এই রানের মধ্যেই জিম্বাবুয়েকে আটকাতে হবে বাংলাদেশের। এর জন্য দরকার ছিল, শুরুর দিকেই সফরকারীদের চেপে ধরা। কিন্তু স্বাগতিকদের প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্রিয়ান বেন্নেট ও বেন কারানের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেলো জিম্বাবুয়ে।

বোলাররা বিশেষ করে মেহেদী হাসান মিরাজ তার জাদুকরী ঘূর্ণিতে চেষ্টা করেছেন। কিন্তু বোর্ডে পুঁজি ছিল না জয় তুলে নেওয়ার মতো। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৭৪ রানের।  বাংলাদেশের টার্গেটে যদি আরো কিছু রান সংগ্রহ করা যেতো তাহলে জিম্বাবুয়ের কাছে হার আটকানো যেতো। মিরাজ ৫০ রান দিয়ে একাই শিকার করেন ৫টি উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার।

প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছেই সবশেষ ছয় বছর আগে (২০১৮ সালের নভেম্বরে) এই ভেন্যুতেই জিম্বাবুয়ের কাছে (১৫১ রানে) হেরেছিল বাংলাদেশ।

২০১৩ সালের পর আট টেস্টে যেটি ছিল জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট হার। আরও একবার এই সিলেটেই লজ্জার হার সঙ্গী হলো টাইগারদের। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬১ ওভারে ১৯১/১০ (মুমিনুল ৫৬, শান্ত ৪০, জাকের ২৮; ওয়েলিংটন মাসাকাদজা ৩/২১)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৮০.২ ওভারে ২৭৩/১০ (বেনেট ৫৭, উইলিয়ামস ৫৯, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, নাহিদ রানা ৩/৭৪)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭৯.২ ওভারে ২৫৫/১০ (শান্ত ৬০, জাকের ৫৮, মুমিনুল ৪৭, জয় ৩৩; মুজারবানি ৬/৭২)
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৫০.১ ওভারে ১৭৪/৭ (বেনেট ৫৪, কারেন ৪৪; মিরাজ ৫/৫০, তাইজুল ২/৭০)।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।