ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো মা-মেয়ের, আহত বাবা

পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে চাটমোহরের বাড়ির পথে যাচ্ছিলেন সোহেল রানা। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মা–মেয়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।