ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মার্কিন ডানপন্থী অ্যাক্টিভিস্ট ও ভাষ্যকার চার্লি কার্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। 

বুধবারের এই হত্যাকাণ্ডকে ইউটাহর গভর্নর রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত, ঘটনার প্রায় ছয় ঘণ্টা পরও কর্তৃপক্ষ কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের তদন্ত চলছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা তথ্য প্রকাশ অব্যাহত রাখব।”

এর আগে এক সংবাদ সম্মেলনে ইউটাহর গভর্নর স্পেনসার কক্স বলেছিলেন, পুলিশ একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে, তবে তিনি তার পরিচয় জানাননি। একই সংবাদ সম্মেলনে ইউটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, হামলাকারী এখনও ‘পলাতক’।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।