ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন।

আজ (বুধবার, ২৩ জুলাই) তিন দেশে পৌঁছান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিন আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে এসেছেন। তারা হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পাঠানো কেস রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসক দলটি বাংলাদেশে আসছে। তারা ঢাকায় এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর প্রয়োজনে কাউকে বিদেশে চিকিৎসার সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।