ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি প্রার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী জালাল আহমেদ তার রুমমেটকে ছুরিকাঘাতে আহত করার পরপরই মহসিন হল প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল ইসলামের পদত্যাগের দাবি তুলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রভোস্টও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।’
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোকপাত করার সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা বিশেষ করে হল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমিও তা শুনেছি। তাদের চাপের মুখে প্রভোস্ট পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তবে আমি মনে করি, শিক্ষার্থীরা যদি দিনের বেলায় উপাচার্য স্যারের কাছে গিয়ে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করে, সেটাই সবচেয়ে কার্যকর হবে। কারণ শিক্ষার্থীদের কথা শোনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
‘আজকের পরিস্থিতি যেহেতু উত্তেজনাপূর্ণ ছিল, তাই বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে তোলা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল থাকবে।’
খবরওয়ালা/এমইউ



