ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শেখ মো. সাজ্জাত আলী।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।