তালাকের ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে বিয়ে!

গোপালগঞ্জে স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর প্রেমিকের সঙ্গে জেসমিন বেগম (২৫) নামের এক নারীর বিয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিন বছর আগে হিরন গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে জেসমিন বেগমের (২৫)  বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।

এদিকে বিয়ের পর থেকেই জেসমিন বেগমের স্বামী খায়রুল মোল্লা জীবিকার প্রয়োজনে মাঝে মাঝেই বাড়ির বাহিরে থাকতো। এ সুযোগে জেসমিন বেগমের সঙ্গে হাসিব শেখের (২৫) পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গরবার (২৪ জুন) দিবাগত রাতে হাসিব শেখ গোপনে জেসমিন বেগমের ঘরে এসে অনৈতিক সম্পর্কে লিপ্ত হলে বাড়ির লোকজন টের পেয়ে দুজনকে আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে।

এ ঘটনা নিয়ে বুধবার (২৫ জুন) বিকেলে সালিস বৈঠক হয়। সালিসের এক পর্যায়ে খায়রুল তার স্ত্রী জেসমিন বেগমকে তালাক দিতে বাধ্য হন।

এই তালাকের ২ ঘণ্টা পর ঘাঘর বাজারে বসে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখ ও জেসমিন বেগমের বিয়ে হয়। তারা জানিয়েছেন এই বিয়েতে তারা খুশি। 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, এভাবে তালাক দেওয়ার ২ ঘণ্টা পর বিয়ে দেওয়া আমার জানা মতে শরিয়ত ও আইনসম্মত হয়নি। এ ধরনের সালিস দরবার যারা করেন তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।