দুই মাসে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর সঙ্গে এফটিপির বাইরে জুনে ঘরের মাঠে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন নাজমুল হোসেনরা। এই দুই সিরিজের আগে মে মাসে পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আরো দুটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মে-জুন মাসে ১০টি কুড়ি ওভারের ম্যাচ খেলবেন নাজমুলরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলছিলেন, ‘আমিরাতের বিপক্ষে সিরিজের সূচি এফটিপিতে ছিল না, এটা আমাদের পরিকল্পনায়ও ছিল না। তবে এখন দুটি ম্যাচ খেলার ব্যাপারে তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। পাকিস্তানে যাওয়ার পর যেন আমরা খেলতে পারি, সেভাবে কথা হচ্ছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় চলতি বছর এই সংস্করণের ওপর জোর দেওয়ার পরিকল্পনা আছে বিসিবির।

এ জন্য মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও দুই বোর্ডের আলোচনায় এটি এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বলে জানান ফাহিম।

এর সঙ্গে জুনে এফটিপির বাইরে বাংলাদেশ দল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানা গেছে। যদিও এর মধ্যে কোনো সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই দুই মাসে নাজমুলরা ১০টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।