দেশত্যাগে নিষেধাজ্ঞা ডিবির হারুনের ঘনিষ্ঠজন জাহাঙ্গীরের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন এর নামেও হারুনের রশিদ বেনামে সম্পদ ক্রয় করেছেন।

ইতিমধ্যে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীরের নামে থাকা রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পদ জাহাঙ্গীরের নামে হারুনের ক্রয় করা।

দুদক অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, জাহাঙ্গীর দেশত্যাগ করে বিদেশ পালানোর চেষ্টা করছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

পাশাপাশি এদিনই তাঁর ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি ক্রোক, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুন পলাতক রয়েছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।