দৌলতপুরে কৃষি জমির মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে কৃষি জমির মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহন করার অপরাধে হামিদুর রহমান নামে এক শেলো ইঞ্জিন চালিত স্টেয়ারিং চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দৌলতপুরে কৃষি জমির মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

দৌলতপুরে কৃষি জমির মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

গত ২৯ এপ্রিল সোমবার রাতে উপজেলার জয়রামপুর এলাকা থেকে মাটি বহনকারী ওই শেলো ইঞ্জিন চালিত স্টেয়ারিং এর চালককে মোবাইল কোটের মাধ্যমে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক এ দন্ডাদেশ প্রদান করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায় উপজেলার নারায়ণপুর গ্রামের সাদ্দাম ও রেফায়েতপুর গ্রামের জুয়েলের নেতৃত্বে কিশোরনগর গ্রামে অবৈধভাবে ফসলি জমি কেটে তার মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বোঝাই ঐ স্টারিং চালককে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে সাধারণ মানুষ। এতে করে বিভিন্ন এলাকার রাস্তাঘাট অনেকটাই ভেঙেচুরে নষ্ট হয়ে যাচ্ছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।