দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আতশবাজি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি বুধবার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অত্যন্তরে অসাধু চোরাকারবারিরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সার্বিক দিকনিদের্শনায় চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল নজরদারিতে রাখে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুমানিক বেলা সাড়ে বারোটার সময় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে প্রায় ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরাকারবারিরা অবৈধ মালামাল আনার প্রাক্কালে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,৩২,১২০ পিস আতশবাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৩ হাজার টাকা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।