খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 25শে মাঘ ১৪৩০ | ৭ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তি নারী সংস্থার সহায়তায় নার্সারী করে শিল্পী খাতুন এখন স্বাবলম্বী। উপজেলার সদর ইউনিয়নের চক-দৌলতপুর গ্রামে শিল্পী খাতুনের নিজ বসত বাড়ীতে নার্সারী গড়ে তুলেছেন তিনি। এলাকায় তার নার্সারী দেখে নার্সারী করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। ক্ষুদ্র ব্যবসায়ী নাহারুল ইসলামের স্ত্রী শিল্পী খাতুন সংসারে দারিদ্রতা থেকে বাচার জন্য এলাকায় মুক্তি নারী সহায়তা সংগঠনে ভর্তি হন। সেখানে মুক্তি নারীর প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও প্রকল্প সহায়ক শবনম মুস্তারী এর কাছে নিয়মিত প্রশিক্ষন ও আর্থিক সহায়তা নিয়ে তার নিজ বাড়ির উঠানে ছোট পরিসরে নার্সারী গড়ে তুলেন। পরবর্তিতে নার্সারি বড় করার আগ্রহ বেড়ে যায় এবং পার্শ্ববর্তী লোকেদের কাছ থেকে বছর চুক্তিতে ৫ বিঘা জমি লিজ নিয়ে পেয়ারা, আম, লেবু, লিচু, কমলালেবু, মালটা, বেদানা সহ বিভিন্ন ধরনের চারার নার্সারি গড়ে তুলেছেন। এখন তার নার্সারিতে প্রতিদিন ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করেন। এবিষয়ে শিল্পী খাতুন বলেন মুক্তি নারী সংস্থা থেকে আর্থিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে ছোট পরিসরে নার্সারী করি। চারা ভালো হওয়ায় ভাল দামে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হই। বর্তমানে আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো ভাবে জীবন যাপন করছি। এলাকায় তার নার্সারী দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে পরামর্শ নিতে আসছেন বলে জানিয়েছেন শিল্পী খাতুন।