দৌলতপুরে শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা

2 fay 10 2 24 দৌলতপুরে শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের শিশু চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে তবে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সন্তানের অপেক্ষায় হাসপাতালের বিছানায় এখনো বসে অসহায় মা সাফিয়া। বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা দিপু ইসলাম বিজয় বাদি হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ভালোবেসে ছেলের নাম করনও করেন তিনি। শিশুটির নাম রাখা হয় আরিয়ান ইসলাম নুরনবী। গতকাল শুক্রবার সকালে এসব কথা জানিয়েছেন শিশু আরিয়ানের পিতা। উপজেলার আল্লারদর্গা এলাকায় নাসির গ্র“পের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত বুধবার দুপুরে শিশুটি নানীর কোল থেকে চুরির ঘটনা ঘটে। বেসরকারি ওই হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবারে হাসপাতাল থেকে ওই গৃহবধূকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও ওই নারী শিশু হারানোর শোকে মানুষিক ভাবে দুর্বল থাকায় তাকে দেখভালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্বে রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলা হয়েছে শিশুটিকে উদ্ধারে নিরলসভাবে কাজ করছে পুলিশ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।