ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।নিহত বিএনপি নেতার নাম আবুল কাশেম (৫০)। তিনি ধামরাইয়ের গাঙ্গুগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

নিহত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘মাটির ব্যবসা ও এলাকার রাজনীতিকে কেন্দ্র করে বিরোধের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাসেদ, বিল্টু, বাতেন, সায়েমসহ আট থেকে ১০ জন লোক বাবাকে রাস্তার ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমি বাবা হত্যার বিচার চাই।’

বিষয়টি নিয়ে জানতে কৃষকদল নেতা আব্দুল জলিলের ফোন নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

সাভার এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘আবুল কাশেমের ডানপায়ে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি বিএনপি নেতা আবুল কাশেমকে বাড়ির পাশের রাস্তায় পেছন থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।