নড়াইলে গলায় ফাঁস নিয়ে প্রবাসী যুবকের আত্মহত্যা

নড়াইল সদর উপজেলার হোসেনপুর গ্রামে রাবু শিকদার (২৬) নামে এক যুবক ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা রবিবার (৫ অক্টোবর) ভোরে ঘটে। তিনি ওই গ্রামের আসরাফ আলীর ছেলে।

স্বজন সূত্রে জানা যায়, রাবু শিকদার মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরে চিকিৎসাধীন ছিলেন, কারণ বিদেশে থাকাকালীন মাথায় আঘাত পেয়েছিলেন। শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোরে তার মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেন, যেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আসিফ আকবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।