খবরওয়ালা অনলাইন ডেস্ক: নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার। তবে ঠিক কোন শহীদের পারিবার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছেন, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন।
এদিকে, আগেই জানানো হয়েছে যে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
এদিকে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
খবরওয়ালা/এমএজেড



