নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৪০ জনের বেশি নিখোঁজ

নাইজেরিয়ার সোকোটো প্রদেশে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থার প্রধান জুবাইদার উমর জানান, নৌকাটিতে মোট ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এর মধ্যে প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ও রক্ষণাবেক্ষণের অভাবে নৌকাডুবির ঘটনা বাড়ে।

শুধু গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে নৌকাডুবিতে ১৩ জন মারা যান। গত মাসে জিগাওয়া প্রদেশে ৬ মেয়ে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারায়।

এর আগে ২০২৪ সালের আগস্টে সোকোটোতেই ধানক্ষেতে যাচ্ছিলেন কৃষকরা—সেই কাঠের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হন।

 

সূত্র : শাফাক নিউজ
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।