নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানার নিচ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি একটি ডোবা থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত শিশুর নাম রিমন (৩)। সে লাকসাম পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির মো. আলমের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রিমন হঠাৎ নিখোঁজ হয়। পরিবার আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে রাস্তার পাশে সোনামিয়ার কচুরিপানা ভর্তি ডোবায় নামেন ফায়ার সার্ভিস সদস্যরা। দীর্ঘ অনুসন্ধানের পর তারা কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত শিশুর পরিবার দাবি করেছে, রিমন সাধারণত ঘরের ভেতর বা আশেপাশে খেলাধুলা করত, সে কখনো পানির দিকে যেত না। তাদের সন্দেহ, শত্রুতার জেরে কেউ শিশুটিকে ডোবায় ফেলে দিয়েছে।

ঘটনার পর শিশুটির পিতা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।