আওয়ামীলীগের নেতারা পালাবার পথ খুঁজে পাবে না : দুদু

স্টাফ রিপোটার ॥ আওয়ামীলীগের নেতারা পালাবার পথ খুঁজে পাবে না : দুদু। কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩জুলাই) বেলা ১১টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোডে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শামিম উল হাসান অপু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন।

আওয়ামীলীগের নেতারা পালাবার পথ খুঁজে পাবে না : দুদু

আওয়ামীলীগের নেতারা পালাবার পথ খুঁজে পাবে না : দুদু

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ তৌহিদুল আলম, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, কুষ্টিয়া জেলা যুবদলের  সাধারন সম্পাদক কামাল উদ্দিনসহ কুষ্টিয়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, যতক্ষন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারবো, ততক্ষন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জনস্রোতত শুরু হয়েছে। আর এই জন স্রোতে আওয়ামীলীগ বানের জলের মত ভেসে যাবে। বঙ্গবন্ধু স্বাধীনতার সময় বলেছিলেন, যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়। আমরাও বলবো দেশনেত্রীকে মুক্তির লড়াইয়ে যার কাছে যাই আছে,তাই নিয়ে রাজপথে নেমে পড়বা। তাহলে আওয়ামীলীগের নেতারা পালাবার পথ খুঁজে পাবে না। এই সরকার বেগম জিয়ার সাথে যে আচরন করছে, একদিন হাসিনাকে এই আচরনের দায়ে কাঠগড়ায় দাড় করানো হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।