কুষ্টিয়ায় পণ্যের নিবন্ধন সনদ না থাকায় ৫ প্রতিষ্ঠানে জরিমানা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় পণ্যের নিবন্ধন সনদ না থাকায় ৫ প্রতিষ্ঠানে জরিমানা, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার  ৫শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া ও জেলা প্রশাসন এর  সমন্বয়ে শহরের এন এস রোডস্থ ইসলামীয়া কলেজ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

কুষ্টিয়ায় পণ্যের নিবন্ধন সনদ না থাকায় ৫ প্রতিষ্ঠানে জরিমানা

 

কুষ্টিয়ায় পণ্যের নিবন্ধন সনদ না থাকায় ৫ প্রতিষ্ঠানে জরিমানা

 

এসময় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন-পরিমাপ যাচাই সংক্রান্ত ভ্রাম্যামন আদালত পরিচালনা করে আমদানিকৃত পণ্যের অনুকুলে মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় জয় প্রসাধনীকে ১ হাজার ৫শত টাকা, বিসমিল্লাহ কসমেটিকসকেস ২ হাজার টাকা, পটুয়া হস্ত কুটির শিল্পকে ২ হাজার টাকা, অংকন প্রসাধনীকে ২ হাজার, একতা প্রসাধনীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) শহরের শিশির বেকারী, বণফুড বেকারী, শাহীন বেকারী, লাল মোহাম্মদ অয়েলমিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সাথে উৎপাদনকৃত পণ্যের সঠিক মান বজায় রাখা এবং ভোক্তাসাধারণ যাতে মানসম্মত পণ্য ক্রয় করতে পারেন সে বিষয় খেয়াল রেখে নিজেদের পণ্য উৎপাদন করার পরামর্শ প্রদান করা হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুষ্টিয়া জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই’র কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস। প্রসিকিউটিং কর্মকর্তা হিসাবে ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাজমুস সায়াদত দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। উল্লেখ্য বিএসটিআই’র কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের অধীনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা অন্তর্ভুক্ত।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।