পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ২৫ লাখ টাকা

পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ ছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে ৯ হাজার ৮৫২টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।