পরিচ্ছন্ন ভোটের মধ্যে দিয়ে ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ: আবদুর রউফ

Fay 13 29 12 23 পরিচ্ছন্ন ভোটের মধ্যে দিয়ে ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ: আবদুর রউফনিজ সংবাদ ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (খোকসা-কুমারখালী) সংসদীয় এলাকায় নিজ উপজেলার ভোটারদের সঙ্গে গণসংযোগ ছাড়াও নির্বাচনী সভা-সমাবেশ করেন আব্দুর রউফ ও তাদের কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ কালে নেতাকর্মীরা আব্দুর রউফের নানান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট প্রত্যাশা করেন। এদিন চাঁদপুর ইউনিয়নের মোহননগর,পান্টি ইউনিয়নের সান্দিয়ারা, কৃষ্ণপুর, যদুবয়রা ইউনিয়নের চোরঙ্গীবাজার, জয়বাংলা বাজার, এনায়েতপুর বাজার, নিদেনতলা, বাগুলাট ইউনিয়নসহ চাপড়া ইউনিয়নের, ভাড়ড়া, চাপড়া, বাঁধবাজারে গণসংযোগ করেন। গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার কথা অনুযায়ী সারাদেশে শান্ত সুশৃংখল নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি ইনশাআল্লাহ প্রতিযোগিতা মূলক নির্বাচন উপহার দিব কুমারখালী খোকসা সংসদয়ী এলাকায়। পরিচ্ছন্ন ভোটের মধ্যে দিয়ে ৭ জানুয়ারি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। আপনারা সকলে স্বতস্ফূর্তভাবে ভোটে অংশ গ্রহণ করে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মূল লক্ষ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়ায়ুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, জেলা পরিষদের সদস্য চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জেমস খান প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।