পল্লবীতে পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুনের অভিযোগ

রাজধানীর পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন নাজমুল হাসান পাপ্পু (৩৬) ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)। ঘটনার পরপরই পুলিশের অভিযানে দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) কে আটক করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জাগো নিউজকে বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।।
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।