পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কিবরিয়ার হত্যাকাণ্ডের পর পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



