পুকুরপাড় থেকে নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আন্না রানী নামের এক গ্রামপুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আন্না রানী (৩৮) সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে নারী গ্রামপুলিশের চাকরি করতেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, ইসলামী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।