পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ এবং এখানে কোনো পরিকল্পনা ছাড়াই এমন জায়গায় ৬-৭ তলা ভবন নির্মিত হয়েছে যেখানে এক কাঠারও কম জমি আছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার তিনি বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশও দেন। তিনি বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, ভূমিকম্পে কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে দেখাতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করা হবে।
তিনি বলেন, অনেকগুলো প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয়, তা হয়তো আপাতত কিছু ক্ষতি হতে পারে। তবে নতুন পরিকল্পিত বাড়ি পেলে সেই ক্ষতি পূরণ হবে এবং উচ্চতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।
খবরওয়ালা/টিএসএন



