পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও মেহেদি হাসান বরখাস্ত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্র্যাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব কুমার গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে বিপ্লব কুমারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ২ (চ) বিধি অনুযায়ী উল্লিখিত তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

পৃথক প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্র্যাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসানকেও একই কারণে একই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।