খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 24শে মাঘ ১৪৩০ | ৬ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

নিজ সংবাদ ॥ পোড়াদহ প্রাণকেন্দ্রে অবস্থিত পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মান সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্য পরিদর্শন করলেন বিদ্যালয়ের সভাপতি ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম। সোমবার দুপুরে তিনি হঠাৎ বিদ্যালয় পরিদর্শন করেন ক্লাসরুমে গিয়ে ছাত্রদের সাথে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলেন এবং সবাইকে সঠিক সময়ে এবং একটি ক্লাসে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ছাত্রদের ক্লাসে মনোযোগী হওয়ার তাগিদ দেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম আলী প্রধান শিক্ষক পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ও মোঃ খালেকুজ্জামান ভুট্টো সদস্য ম্যানেজিং কমিটি মোঃ কামরুন্নাহার সহকারী প্রধান শিক্ষক পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষক মন্ডলীর সদস্যরা। সভাপতি স্কুলের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান ও ছাত্রদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রধান শিক্ষককে তাগিদ দেন।