প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন ফারজানা রুপা

প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন ফারজানা রুপা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ যাত্রায় অংশ নিলেন সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ।

শেষবারের মতো মায়ের মুখ দেখার পর বুধবার (১১ জুন) রাতে ময়মনসিংহ সদরের ঘাগড়া দাড়িয়াকান্দা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে সন্ধ্যায় জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হোসনে আরা বেগম মঙ্গলবার (১০ জুন) রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও পাঁচ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুর পর ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির আবেদন জানায় পরিবার। আবেদনের পর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি অনুযায়ী, তাদের চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কারাগার থেকে মুক্তি পান। এরপর রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ সদরের গ্রামের বাড়িতে পৌঁছান এবং মায়ের মুখ দর্শন করেন। এসময় স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অঝোরে কাঁদতে দেখা যায় ফারজানা রুপাকে। স্বামী শাকিল আহমেদ তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, নিরাপত্তার মধ্য দিয়ে সাংবাদিক দম্পতিকে গ্রামে আনা হয় এবং রাত ৯টা ৪০ মিনিটে আবার ঢাকার উদ্দেশে ফিরিয়ে নেওয়া হয়। তারা প্রায় এক ঘণ্টা সময় সেখানে থাকতে পেরেছেন। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।