প্রতিবেশীরাও বুঝতে পারেননি বরিশালের বাড়িটিতে তৌহিদ আফ্রিদি আছেন

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার দাদার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই বাড়িতে যে তিনি আত্মগোপনে ছিলেন, তা প্রতিবেশীরাও জানতেন না।

সিআইডি বরিশাল নগর পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি একজন আসামি। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন। তার ফেসবুক পেজে ৮ লাখ ২১ হাজার ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে ৬৩ লাখ ১০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

এক প্রতিবেশী জানান, তারা ধারণা করতে পারেননি যে তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে আছেন। গ্রেপ্তারের পরই তারা বিষয়টি জানতে পারেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, গ্রেপ্তারের আগে তৌহিদ পুলিশকে বলেন, তিনি দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন। তিনি বলেন, “আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য। ও ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে রাতেই ঢাকায় নিয়ে গেছে।

গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামের একটি সংগঠন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।