ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ: ‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পিকে যশোর থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১টি গুলি উদ্ধার করা হয়।

রবিবার(২৯ জুন) বিকেলে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার তিনজন হলেন—বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক, তাঁর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাপ্পির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার ডেমরা থানার একটি ফ্ল্যাট থেকে আরও দুটি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৪৪টি গুলি উদ্ধার করা হয়।

এর আগে ১৮ জুন রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আবদুর রহমানকে আটক করে ডিবি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন মধ্যরাতে ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামাতে গেলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিবির তিন সদস্য আহত হন। ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে এবং তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে বাপ্পির নাম উঠে আসে।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।