ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শাহজালাল (২৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহজালাল উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ এই খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই শাহাদাত বলেন, “আমার ভাই বিদেশে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দেশে এসেছিল। সোমবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। মসজিদে যাওয়ার পথে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন জানান, “লাশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।