ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দিয়েছেন।

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সিদ্ধান্তটি কার্যকর হলে ফ্রান্সই হবে জি-৭ দেশগুলোর মধ্যে প্রথম, যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক্সে দেওয়া এক বার্তায় মাখোঁ লেখেন, গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। মানুষজনকে বাঁচাতে হবে। শান্তি সম্ভব। আমাদের দরকার অবিলম্বে যুদ্ধবিরতি, সকল জিম্মি মুক্তি এবং গাজাবাসীর জন্য বিশাল মানবিক সহায়তা।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকার রক্ষা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একদিকে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যদিকে গাজা পুনর্গঠন ও নিরাপদ করতে হবে।

মাখোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা এক চিঠিতেও তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল শেখ বলেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতি তাদের শ্রদ্ধা ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার প্রমাণ।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশের একটি রাষ্ট্র নয়; বরং ইসরায়েলকে ধ্বংস করে তাদের রাষ্ট্র গড়তে চায়।

হামাস ফ্রান্সের এ সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিশ্বের অন্যান্য দেশকেও একই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।